চেষ্টার আরেক নাম মাশরাফি
রাতটা আজ গেল পুরই,
হেরে গেছি আরেকটি লড়াই,
হেরে গেছি নিজের কাছেই,
তবুও আবার শুরু করব খানিক বাদেই।
যখন পতিত হই
মাটিতে এসে আঘাত পাই
তবুও আবার উঠে পরি
পরের বারের জন্য চেষ্টা করি।
পাখিরা শুধু উড়েই না
উড়াই পতিত হয় আবার উঠে পড়ে,
ভুল ছাড়া কেউ কি শিখতে পারে !?
আমি থামব না,
না হার মানবো না,
হেরে যাওয়ার আগেই,
আবার শুরু করব খানিক বাদেই।
না, আমি পালাবো না
চেষ্টা আমি করে যাবই,
হারার আগ পর্যন্ত, চেষ্টা আমি করেই যাব।
আমি থামবো না
না, হার মানবো না
হেরে যাওয়ার আগেই
আবার শুরু করব খানিক বাদেই।
সেই নতুন ভুল গুলো করে যাবই
আর নিয়মিত সেগুলো শোধরাবো।
চেষ্টা আমি করবই ।।।

Comments
Post a Comment